নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

নভেম্বর ৪, ২০২৬ ১২:০০ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন মাসুদ সাঈদী। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গোয়েন্দা তথ্য সঠিক— দুই দল এক হয়েছে।’

আরও পড়ুনঃ  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষা মূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

ভিডিওটিতে দেখা যায়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন আমজনতার তারেক রহমান। তার বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান, জামায়াতের আসনপ্রাপ্তি এবং দলটির সমালোচনা সহ্য করার সক্ষমতার প্রসঙ্গ।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

আলাপকালে তারেক বলেন, জাপান সফরে আওয়ামী লীগ নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তবে জামায়াতের ‘গুপ্তগিরি’ নিয়ে আলোচনা হয়েছে। তার মতে, বিএনপি আওয়ামী লীগকে ভয় পায় না বরং আওয়ামী লীগ থাকলে জামায়াতের অস্তিত্ব সংকট তৈরি হতো। এমনকি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সক্রিয় থাকলে জামায়াত এতগুলো আসনও পেত না।

আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের বড় দুটি রাজনৈতিক দল। এসব দলের সমালোচনা করা যায় এবং তারা নিজেদের ভুল দ্রুত স্বীকার করতেও জানে। তাদের ভুল ধরিয়ে দিলে শাস্তির মুখে পড়তে হয় না।

আরও পড়ুনঃ  তামিলনাড়ুর রাজনীতিতে আসছেন ধনুশ?

অন্যদিকে জামায়াতের সংসদ সদস্যের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে সমালোচনা করায় দলটি তা সহ্য করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, সমালোচনার জবাবে জামায়াত প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে বড় রাজনৈতিক দলগুলোর মন বড় হয়।

তারেকের এই বক্তব্যের ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে মাসুদ সাঈদী ‘গোয়েন্দা তথ্য সঠিক— দুই দল এক হয়েছে’ বলে মন্তব্য করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।