নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আলীকদমে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক, পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

নভেম্বর ৮, ২০২৬ ১০:১৮ 👁️ ১২৬ views
Link Copied!

আতিকুর রহমান (আলীকদম বান্দরবান) : বান্দরবানের আলীকদমে সন্দেহজনক চলাফেরার কারণে সাতজন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ কামারুজ্জামান হেনার নামও

বিজিবি সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ রাত ৮টা ৪৫ মিনিটে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর ২ নম্বর জিপি গেট সংলগ্ন সড়ক দিয়ে চলাচলের সময় সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ  অবৈধ ফোন বন্ধে নতুন তারিখ ঘোষণা বিটিআরসির

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত সদস্য। প্রায় দুই মাস আগে দালাল চক্রের সহায়তায় ক্যাম্প থেকে পালিয়ে কাজের সন্ধানে রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় গিয়ে অবস্থান করছিলেন।আটক সাতজনের মধ্যে কক্সবাজারের ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের তিনজন, ১৭ নম্বর বালুখালী ক্যাম্পের দুজন, ১৮ নম্বর বালুখালী ক্যাম্পের একজন এবং ৯ নম্বর বালুখালী ক্যাম্পের একজন রয়েছেন।

আরও পড়ুনঃ  ঋতুস্রাবের সময় যেভাবে স্ত্রী রাশমিকার যত্ন নেন বিজয়

পরবর্তীতে আজ ৮ নভেম্বর ২০২৬ (রবিবার) প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক সাতজনকে আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করে ৫৭ বিজিবি।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করবে বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।