নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ইতিহাসে প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

ডিসেম্বর ১২, ২০২৫ ৩:০৬ 👁️ ২৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ তপশিল অনুযায়ী ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।

আরও পড়ুনঃ  ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তপশিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদাকালো, আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। এটি দেশের নির্বাচনের ইতিহাসে এক অনন্য ঘটনা, যেখানে একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

সিইসি জানান, নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে ভোটের ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটও এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র ও সাধারণ জনগণের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতিত হয়। ৮ আগস্ট থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করে।

এরপর ২০২৫ সালের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এ প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একই দিনে গণভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঘোষিত তপশিল অনুযায়ী নির্বাচনের সময়সূচি

ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়: ২৯ ডিসেম্বর ২০২৫
মনোনয়নপত্র যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দাখিলের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৬
আপিল নিষ্পত্তি: ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি ২০২৬
নির্বাচনি প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।