নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

এক টাকায় এক কেজি চাল

সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৭:৫৮ 👁️ ১১০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: আবদুল মালেক কেনাকেটা করে বসে আছেন গাছতলায়। পাশে কলাইয়ের রুটি বানানো হচ্ছে। একটা রুটি খেয়ে তিনি বাসায় যাবেন। মালেকের ব্যাগে দেখা গেল, একটা মাছ, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি আলু আর একজোড়া নতুন স্যান্ডেল। সুপারশপ থেকে এসব তিনি কিনেছেন মাত্র ১০ টাকায়। বুধবার দিনভর অস্বচ্ছল মানুষদের জন্য রাজশাহীতে এমনই সুপারশপের আয়োজন করেছিল বিদ্যানন্দ ফাউন্ডেশন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান

বিভিন্ন শহরে এই সুপারশপের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এ দিন রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। ‘৫ টাকার হাট’ নামক বিশেষ এই বাজারে ছিলো নানা রকম পণ্য। সেখানে ১ থেকে ৫ টাকার মধ্যে বিভিন্ন পণ্য পাওয়া যায়। কেনাকাটা শেষে ক্রেতাদের বিনামূল্যে গরম গরম কালাই রুটি খাওয়ানোরও ব্যবস্থা রাখা হয়। ক্রেতারা লাইন ধরে এ রুটি খান। কেনাকাটার সুযোগ পান আগেই তালিকাভুক্ত ক্রেতারা।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

এই হাটে ছিলো চাল, ডাল, তেল, আটা, লবণ, ডিম, মুরগী, মাছ, শাকসবজি, স্যান্ডেল, টি শার্ট, বাচ্চাদের শিক্ষা সামগ্রীসহ নানা রকম পণ্য। এ বাজারে এক টাকায় এক কেজি চাল, দুই টাকায় এক কেজি ডাল, তিন টাকায় এক লিটার তেল, এক টাকায় ১ কেজি আলু, পাঁচ টাকায় একটি ব্রয়লার মুরগি পেয়েছে দরিদ্র পরিবারগুলো। ১০ টাকার বাজার করলেই পরিবারগুলো বর্তমান বাজারমূল্যে প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা সমমূল্যের পণ্য কিনতে পারেন।

বিদ্যানন্দের মানবিক ও ভিন্নধর্মী এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ সভাপতিত্ব করেন। তারা পণ্য বিক্রির উদ্বোধন করেন।
বিদ্যানন্দের রাজশাহী শাখা প্রধান মৌসুমী আক্তার জানান, নিম্ন আয়ের মানুষ সুপারশপে গিয়ে কেনাকাটা করার স্বাদ পান না। এখানে তাদের এমনই আমেজ দেওয়া হয়েছে। প্রতিটি পরিবার যেন সমান পরিমাণ জিনিস পায়, সেটা নিশ্চিত করতে আমরা কিছু নিয়ম করে দিয়েছিলাম। ফলে যে যাই নিক, ১০ টাকায় সবাই ৭০০ টাকার পণ্যই পেয়েছেন এই নিয়মে। আমরা অনেকে বাজার শেষে একটু খাওয়া-দাওয়া করি। তার অংশ হিসেবে এখানে ব্যবস্থা রাখা হয়েছিল রুটির।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।