নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ওমর সানীকে সাপের ছোবল

অক্টোবর ৩০, ২০২৩ ৪:২২ 👁️ ৯৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক: সাপের ছোবলে আহত হলেন ঢালিউড অভিনেতা ওমর সানী। বান্দরবানের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ‘ডেড বডি’ নামের একটি সিনেমার শুটিং করছিলেন।

আরও পড়ুনঃ  কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

বিষয়টি নিয়ে ওমর সানীর সঙ্গে কথা হয় যমুনা টেলিভিশনের। জানান, পাহাড়ি এলাকায় শুটিং করার সময় দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ করেই একটি সাপ ছোবল দেয়। ঘটনাস্থলেই তাকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।

আরও পড়ুনঃ  পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

তিনি বলেন, ছোবল দেয়া সাপটি ছিল ঢোড়া। বিষয়টি জানাজানির পর সবার মাঝে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরে ছবির পরিচালকসহ সবার সহযোগিতায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলেও জানান।

আরও পড়ুনঃ  কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

ওমর সানী বলেন, শুরুতে কিছুটা ব্যাথা অনুভূত হচ্ছিল। চিকিৎসার পর এখন ব্যাথামুক্ত তিনি। শারীরিক কোনো জটিলতাও নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।