নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

কমল জ্বালানি তেলের দাম, রাত থেকে কার্যকর

আগস্ট ৩১, ২০২৪ ৫:০৮ 👁️ ৩৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার। আজ শনিবার (৩১ আগস্ট) রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৬.৭৫ টাকা হতে ১.২৫ টাকা হ্রাস করে ডিজেল ১০৫.৫০ টাকা দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

এছাড়া, কেরোসিন প্রতি লিটার ১০৫.৫০ টাকা ও পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৭ টাকা হতে ৬ টাকা হ্রাস করে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

অকটেনের বিদ্যমান মূল্য প্রতি লিটার ১৩১ টাকা হতে ৬ টাকা হ্রাস করে ১২৫ টাকা পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।