নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গোদাগাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭, ১৪৪ ধারা জারি

সেপ্টেম্বর ২, ২০২৫ ৯:১২ 👁️ ১৩৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সদরে একই স্থানের বিএনপির দুই গ্রুপের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘেটছৈ। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। পরে ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আরও পড়ুনঃ  দেশের প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করল গ্রামীণফোন

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন এবং উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় রাজশাহী বিভাগীয় সার্ভেয়ার সমিতির সম্মেলেন অনুষ্ঠিত

সংঘর্ষে শরীফ উদ্দীন গ্রুপের ৭ জন নেতাকর্মী আহত হন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন- উপজেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন বাবু, সাংগঠনিক সস্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা এবং পৌর যুবদলের আহবায়ক মাহববুবুর রহমান বিপ্লব।

উভয়পক্ষের নেতাকর্মীরা জানান, বুধবার (৩ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপই গোদাগাড়ী উপজেলা সদরে একই স্থানে কর্মসূচি ঘোষণা করেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার সকাল থেকে উত্তোজনা টান টান উত্তেজনা ছিলো। বিকেল চারটার দিকে দুই গ্রুপের নেতাকর্মীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। ফলে সংঘর্ষ বেধে যায়। প্রায় দুই ঘন্ঠাব্যাপি এ সংঘর্ষ চলে। ফলে হতাহতের ঘটনা ঘটে। এসময় উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর

পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির আশঙ্কায় গোদাগাড়ী উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ন্বাভাবিক রাখতে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা বলবৎ থাকবে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থল এবং আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।