নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

তোরাবগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ রাসেদের গণসংযোগ

নভেম্বর ১৭, ২০২৬ ১০:২৫ 👁️ ৩৭ views
Link Copied!

বাবুল হুসাইন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৯নং তোরাবগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ রাসেদ। গণসংযোগকালে তিনি ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সুখ-দুঃখ, এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন তিনি। গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া, আন্তরিকতা ও ভালোবাসা তাঁকে নির্বাচনী কার্যক্রমে আরও উৎসাহিত করছে বলে জানান সংশ্লিষ্টরা। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করে ৮নং ওয়ার্ডের মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের সমস্যা সমাধান এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ রাসেদ।

স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাঁর এই গণসংযোগ স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।