নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

থানায় ঢুকে কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই

জুলাই ৫, ২০২৫ ১০:৫৫ 👁️ ৬২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে থানায় প্রবেশের সময় তানিয়া (২৭) নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুনঃ  কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবু তালেব।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

পুলিশ জানায়, পাওনা টাকা আদায়ের বিষয়ে অভিযোগ জানাতে থানায় যান তানিয়া। কিন্তু তিনি পুলিশের পোশাক পরে নিজেকে নারী উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দেন। এক কনস্টেবলকে ‘স্যার’ সম্বোধন করায় দায়িত্বরত কর্মকর্তার সন্দেহ হয়। পরে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তল্লাশি চালিয়ে দেখা যায়, তানিয়ার পুলিশের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয়েছে। পরে তার বাসায় অভিযান চালিয়ে আরও পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া প্রায়ই পুলিশের পোশাক পরে এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেসব ছবি ও ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করতেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য, পোশাকের উৎস ও কোনো অপরাধে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। রিমান্ড আবেদন করা হবে।’ -ইত্তেফাক

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।