নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান

মার্চ ১০, ২০২৫ ৪:৫৮ 👁️ ২৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় নগরভবন গ্রিন প্লাজা সংলগ্ন মোড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০টি লাইসেন্স নবায়ন বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা আটক করা হয়। নবায়ন সম্পন্ন করে আটককৃত রিক্সা ও অটোরিক্সাসমূহ ছেড়ে দেয়া হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

এ বিষয়ে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো/চার্জার রিক্সার মালিক ও চালকগণকে ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের অটোরিক্সা ও চার্জার রিক্সা লাইসেন্স নবায়ন করতে হবে। এছাড়া যানচলাচল নির্বিঘ্নে রাখতে অবৈধ (লাইসেন্স বিহীন) অটোরিক্সা ও চার্জার রিক্সাসমূহ চলাচল করতে পারবে না। অবৈধ লাইসেন্স বিহীন অটো/চার্জার রিক্সা এই নগরীতে চলাচল করলে সে সকল গাড়ি আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

অভিযানকালে রাসিকের উপযানবাহন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।