নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগর পুলিশের অভিযানে গ্রেফতার ২৩, মাদকদ্রব্য উদ্ধার

সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৪:০৭ 👁️ ১৬২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাবিতে ডেঙ্গু প্রতিরোধে হল প্রাধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা

শনিবার (১৬ সেপ্টেম্বর) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ২ জন, মতিহার থানা ২ জন, ৪ জনকে আটক করে। যার মধ্যে ১৪ জন কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, চন্দ্রিমা থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৩ জন, এয়ারপোর্ট থানা ১ জন, কর্ণহার থানা ১ জন ও ডিবি পুলিশ ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  কোর্ট স্টেশন শাহী জামে মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২৯ লিটার দেশীয় মদ, ১ টি সাদা মদের বোতল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।