নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগর মহিলা দলের পূর্ণমিলনী

এপ্রিল ১০, ২০২৬ ১০:২৫ 👁️ ৮৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। শুক্রবার রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী ও মুক্তার হোসেন মুক্তার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা খাতুন, ক্রীড়া সম্পাদক বিথিসহ বিভিন্ন ওয়ার্ড মহিলা দলের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ  বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

পূর্ণমিলনী অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। এতে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের কার্যপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।