স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পটকা মেরে পালিয়ে যাওয়া এক তরুণকে খুঁজছে পুলিশ। এ নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ফেসবুক পেইজে ওই তরুণের সাম্ভাব্য একটি ছবি পোস্ট করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার পদ্মা আবাসিকের ১১ নম্বর সড়কে জয় বাংলা শ্লোগান দিয়ে বিকট শব্দে পটকা ফোটান অজ্ঞাত ওই তরুণ। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত সেখানে যান বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ছুটে যায় পুলিশও। তবে সেখানে গিয়ে তারা কাউকে পায়নি। পরবর্তীতে পটকা ছুঁড়ে মারার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে ওই ভিডিওতে অভিযুক্ত তরুণের মুখ ঝাপসা করে দেওয়া হয়েছে।
পরে শুক্রবার আরএমপির ফেসবুক পেইজে ছেলেটির সাম্ভাব্য চেহারার একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘এই ছেলেটি পটকাবাজ। কেউ চিনে থাকলে দ্রুত তথ্য দিয়ে ধরিয়ে দিন।’
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
