নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উদযাপন উপলক্ষ্যে আহবায়ক কমিটি গঠন

নভেম্বর ৯, ২০২৬ ১১:১৪ 👁️ ১৩ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীতে ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন’ উদযাপন উপলক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ নভেম্বর বরেন্দ্র ইয়ুথ ফোরামের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সন্ধ্যা ৭:৩০টায় রাজশাহীর বাটার মোড়ে অবস্থিত পান্ডুলিপি বুক ক্যাফেতে এক সভায় এই কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ  স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামের পাঁচ শতাধিক বছরের পুরনো বটগাছের তলায় আগামী ১২ নভেম্বর ২০২৬ দিনব্যাপী বরেন্দ্র অঞ্চলের প্রাণ প্রকৃতি, এগ্রোইকোলজি, খাদ্যসার্বভৌমত্ব ও জলবায়ু সুরক্ষায় ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশবাদী সংগঠনসমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠানকে সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়ন করতে বরেন্দ্র ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ থেকে ১৫ সদস্যবিশিষ্ট আয়োজন উদযাপন কমিটি গঠন করা হয়।

কমিটির আহবায়ক নির্বাচিত হন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হন সাধারণ সম্পাদক পলি রানী। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে মোখলেছুর রহমান সুন্দরী, হাসিবুল হাসনাত রিজভী, মো. আলমগীর হোসেন; যুগ্ম সদস্য সচিব পদে ইহতেশামুল আলম, রিয়া করিম, তাহমিদ জাকি এবং নির্বাহী সদস্য পদে তামীম তুলি, আবু রাইহান, বিথী এক্কা, নাদিম সিনা, মো. মাসুম ইসলাম, মোসা. সুমাইয়া আক্তার তন্বী ও রাকিব হাসান বাপ্পীকে নির্বাচিত করা হয়। এছাড়াও বরেন্দ্র অঞ্চলের নাচোল, তানোর ও পবা উপজেলা থেকে আগত কৃষক-কৃষাণী ও যুবরা এই কমিটির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুনঃ  নাটোরে ৫৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন এর মূল লক্ষ্য, বরেন্দ্র অঞ্চলের যুবসমাজের মধ্যে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে সচেতনতা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগ গড়ে তোলা। “শিকড়ে আমাদের পরিচয়, তারুণ্যের প্রত্যয়ে এগ্রোইকোলজি” এই সেøাগানে এবং বরেন্দ্র অঞ্চলে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তারুণ্যের ভূমিকা এই প্রতিপাদ্যে সম্মেলনের মূল আলোচ্য বিষয়- এগ্রোইকোলজি: দেশি বীজ ও স্থানীয় কৃষিজ্ঞান সংরক্ষণ, মাটির স্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য, পানি সাশ্রয়ী কৃষি এবং পরিবেশবান্ধব কৃষি উদ্যোগ। জলবায়ু ন্যায্যতা: বরেন্দ্র অঞ্চলের খরা, তাপপ্রবাহ ও পানিসংকট; কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি; স্থানীয় অভিযোজন ও পরিবেশগত ন্যায়বিচার। খাদ্য সার্বভৌমত্ব: খাদ্য সার্বভৌমত্ব, কৃষকের বীজ ও খাদ্য উৎপাদনের অধিকার, স্থানীয় খাদ্যসংস্কৃতি, নিরাপদ খাদ্য এবং খাদ্যব্যবস্থায় কৃষক ও জনগণের সিদ্ধান্ত গ্রহণের অধিকার।

আরও পড়ুনঃ  প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে গৃহবন্দি, নতুন দায়িত্বে আলিয়ানা

এছাড়াও থাকবে মূল প্রবন্ধ উপস্থাপন, বিষয়ভিত্তিক সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, তরুণদের উদ্যোগ ও উদ্ভাবন উপস্থাপন, দেশি বীজ ও কৃষি ঐতিহ্য প্রদর্শনী, স্থানীয় খাদ্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক আয়োজন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।