নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে পৌর প্রশাসক

নভেম্বর ৩, ২০২৬ ৯:১০ 👁️ ৮২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় চলমান চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

আরও পড়ুনঃ  বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন দুটি প্যাকেজের চারটি সড়কের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কগুলোর নির্মাণকাজের অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান এবং কাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুনঃ  চার দিনের সফরে কাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

ভবানীগঞ্জ পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় IUGIP/BHAW/UT+DR/02/2023 এবং IUGIP/BHAW/UT+DR/03/2023 প্যাকেজের অধীনে এসব সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় চারটি সড়কে মোট ২ হাজার ৬০০ মিটার আরসিসি, ৫ হাজার ৪৪২ মিটার বিটুমিনাস কার্পেটিং এবং ১২০ মিটার ইউনিব্লক সড়ক নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

পরিদর্শনকালে পৌর প্রশাসক মিজানুর রহমান সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের প্রতিনিধিদের সঙ্গে কাজের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। পাশাপাশি নির্ধারিত মান বজায় রেখে যথাযথভাবে উন্নয়নকাজ সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  বাঘায় রেলব্রিজে পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

এ সময় ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, উপ-সহকারী প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

সড়কগুলোর উন্নয়নকাজ সম্পন্ন হলে ভবানীগঞ্জ পৌর এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি জনসাধারণের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন নাগরিক সেবায় ইতিবাচক প্রভাব পড়বে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।