নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় রেলব্রিজে পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

নভেম্বর ৩, ২০২৬ ৯:২৫ 👁️ ১৩১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি রেলব্রিজের (KPI) বাৎসরিক পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ পুলিশ প্রশাসন। পরিদর্শনকালে রেলব্রিজের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়।

আরও পড়ুনঃ  ৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (চারঘাট সার্কেল) মোঃ খালেদ হোসেন, রেলওয়ে কর্তৃপক্ষ, আড়ানী পৌর বিএনপির সভাপতি মোঃ তোজাম্মেল হক, আড়ানী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিএনপি নেতা মোঃ মহিদুল ইসলাম জুয়েল, সাবেক রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাশিদুল ইসলাম রাসু, যুবদল নেতা রকি আহম্মেদসহ স্থানীয় ণ্যমান্য ব্যক্তিগণ।
পরিদর্শনকালে আড়ানী রেলব্রিজের গুরুত্ব, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ এই রেলব্রিজের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের এ ধরনের বাৎসরিক পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।