নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আরএমপির ইফতার বিতরণ

এপ্রিল ১৩, ২০২৩ ১১:৪৭ 👁️ ১৪৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে তৃতীয় দিনের মতো স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আরএমপি’র সহায়তায় এক হাজার জন অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী ও এতিমখানা-সহ ভাসমান ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

পূর্বের দিনের ন্যায় বৃহস্পতিবার বিকাল হতে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত আরএমপি’র ১২ টি থানার টহল পুলিশ নিজ এলাকা ঘুরে এই ইফতার সামগ্রীগুলো রোজাদার অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী ও এতিমখানা-সহ ভাসমান ব্যক্তিদের মাঝে বিতরণ করে। ইফতার সামগ্রীতে ছিলো মানসম্মত বাহারি খাবার ও পানীয়।

আরও পড়ুনঃ  নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাড়িতে করে ইফতার সামগ্রী বিতরণে সহায়তা করায় আরএমপিকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

উল্লেখ্য, বিদ্যানন্দ ফাউন্ডেশনের রাজশাহী মহানগরীতে পর্যায়ক্রমে ৩০০০ হাজার জন অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী ও এতিমখানা-সহ ভাসমান ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হলো। এছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আরএমপি চারশত জন অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত ও এতিমখানা-সহ ভাসমান ব্যক্তিদের নিয়ে ইফতারের আয়োজন করে।

আরও পড়ুনঃ  রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

আরএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় খুব শীগ্রই অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী ও এতিমখানা-সহ ভাসমান ব্যক্তিদের জন্য ”ইদ বাজার” চালু করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।