নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

নভেম্বর ৪, ২০২৬ ৯:৫৭ 👁️ ১৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য অধিকার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য মেলা’ আয়োজন করা হবে বলে জানান প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান ।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার (৪ নভেম্বর) ঢাকায় তথ্য কমিশন বাংলাদেশের সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য মেলা আয়োজনের পরিকল্পনা, কর্মপরিধি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে এনজিওগুলোর সম্ভাব্য সহযোগিতা, অংশগ্রহণ ও বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  ১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

তথ্য মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অধিকার বিষয়ক স্টল স্থাপন, এ বিষয়ে প্রকাশনা, পোস্টার, লিফলেট ও বুকলেট প্রদর্শন এবং ভিডিও, নাটিকা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তথ্য চেয়ে আবেদন করার পদ্ধতি ও আবেদন ফরম পূরণে ব্যবহারিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া আপিল ও অভিযোগ দাখিলের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দেওয়ার মাধ্যমে তথ্য অধিকার চর্চাকে আরও সহজ ও কার্যকর করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

প্রধান তথ্য কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এ তথ্য মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়বে। একই সাথে তথ্যভিত্তিক, সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন তথ্য কমিশনার এস, এ, এম মাহফুজুর রহমান, খান মোহাম্মদ আবুল হোসেন এবং কমিশনের সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।