নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

জুন ২৮, ২০২৬ ৯:৫১ 👁️ ১২৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  অন্নের নিশ্চয়তা থেকে পুষ্টির অধিকার

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক হরিহরপাড়া গ্রামের ভুগর মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তি আব্দুর রাজ্জাকের ছেলের গাছের আম পেড়েছেন বলে তিনি অভিযোগ তোলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে লাঠির আঘাতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, দুর্যোগ এলাকা ঘোষণা

খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ নিয়ে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকেরও চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।