নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে ৩০০ কলাগাছ কাটলো দুর্বৃত্তরা

মার্চ ২৩, ২০২৩ ৯:১০ 👁️ ৭৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় তিনশো’টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার পবা উপজেলার এয়ারপোর্ট খানার বায়া ভোলাবাড়ি এলাকায়। এ ব্যাপারে নামীয় ১২ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় অভিযোগ হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

অভিযোগ থেকে জানা যায়, মৃত কসিম উদ্দিনের ছেলে মো. গিয়াস উদ্দিনসহ তার অংশিদারগণ প্রায় ৫০ বছর আগে থেকে পৈত্রিক সূত্রে পাওয়া ভোলাবাড়ি মৌজার খতিয়ান ২৯০১,২২৯৪ ও ২৩৫৪ দাগের ৪৮ শতাংশ জমি ভোগ দখল করে আসছে। বর্তমানে কলা করেন তারা।

আরও পড়ুনঃ  নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮ মার্চ সকালে অভিযুক্ত ভোলাবাড়ীর মৃত কলিমুদ্দিনের ছেলে আসলাম আলী ও আনসার আলী, মৃত কাবের মন্ডলের ছেলে জান মোহাম্মদ, জান মোহাম্মাদের ছেলে সোহেল আহম্মেদ ও মো. সাগর, মৃত আব্দুল আজিজের ছেলে আলফাজ উদ্দিন বাবু, দিল মোহাম্মাদের ছেলে গোলাম রাব্বি, মুনসুর রহমানের ছেলে সোহাগ হোসেন, বায়াপাড়া এলাকার মৃত কাচু সেখের ছেলে এন্তাজ আলী ওরফে গেনা, বারইপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে রফিকুল ইসলাম রফিক, মৃত সামমুদ্দিনের ছেলে সোহাগ হোসেন জয়, বালিয়াডাঙ্গার সেলিম হোসেনের ছেলে আবু সাঈদ জোরপূর্বক ক্ষেতে প্রবেশ করে তিনশো’টি কলাগাছ কেটে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

এব্যাপারে জমির অংশের মালিক ও থানায় অভিযোগকারি গিয়াস উদ্দিন বলেন, ‘অভিযুক্তরা হঠাৎ করে গত শনিবার আমাদের ভোগদখলকৃত জমিতে প্রবেশ করে তিনশো’টি কলাগাছ কেটে ফেলে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এর কারণ জানতে চাইলে উল্টো আমাদের মেরে ফেলার হুমকী দেয় তারা। আমরা আইনের আশ্রয় নিয়েছি’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।