নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

রাজশাহীর জেলা প্রশাসককে আট দফা দাবিতে ক্যাবের স্মারকলিপি

ডিসেম্বর ৩, ২০২৪ ৯:৩৫ 👁️ ৩৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : অসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ আট দফা দাবিতে রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতারকে স্মারকলিপি দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ক্যাবের জেলা কমিটির সদস্যরা ডিসির কার্যালয়ে গিয়ে তাঁকে এই স্মারকলিপি দেন।

আরও পড়ুনঃ  দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্মারকলিপিতে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা, বাজারে অভিযান বৃদ্ধি করা, টিসিবির ট্রাক সেল বাড়ানো, টিসিবির কার্ড বাড়ানো, ভোজ্য তেল খোলা বাজারে বিক্রেতাদের কঠোরভাবে নজরদারি করা, ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজুমারস মন্ত্রণালয় গঠন করা এবং খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধের দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

স্মারকলিপি দেওয়ার সময় ক্যাবের রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সহসভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ হেমব্রম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি অম্লান অনিরূদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।