নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীর ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

নভেম্বর ৯, ২০২৬ ৭:১১ 👁️ ৭৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের পাশ থেকে মাদক কারবারের অভিযোগে দুটি চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকালে অভিযান চালিয়ে দোকান দুটি বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আবছার সবুজ।

আরও পড়ুনঃ  রাজশাহী শিক্ষা বোর্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

অভিযান শেষে দুপুরের মধ্যে দোকানিদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। টিনশেড ভবনে থাকা একটি চায়ের দোকানে দরজা থাকায় সেটি সিলগালা করা হয়েছে। অন্যদিকে, সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দেয়ালঘেঁষে থাকা দরজাবিহীন আরেকটি চায়ের দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে ওই টিনশেড ভবনে থাকা আরও দুটি দোকানের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ থাকলেও সেগুলো আপাতত বন্ধ করা হয়নি।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর

এর আগে রোববার ডিসি কার্যালয়ের মাত্র ২০০ গজের মধ্যে মাদক কারবারের আস্তানা গড়ে ওঠার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে, টিনশেড ভবনের একটি চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা, ট্যাপেন্টাডল ও ফেনসিডিল বিক্রি হয়ে আসছিল। ওই দোকানের মালিক জাকির হোসেন (৩৭) গত ১ নভেম্বর ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তারও হন। এরপরও তার দোকানটি চালু ছিল।

এ ছাড়া ডিসি কার্যালয়ের আশপাশে নিয়মিত মাদক সেবনের অভিযোগ রয়েছে। কার্যালয়সংলগ্ন ড্রেনগুলোতে প্রায়ই পাওয়া যায় ফেনসিডিলের খালি বোতল। এ নিয়ে সংবাদ প্রকাশের পরদিনই মাদক কারবারের অভিযোগে চায়ের দোকান দুটি বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আবছার সবুজ বলেন, ‘এখানে মাদকের আসর বসে। কেউ কেউ হয়তো মাদক সেবন করেছে। আমরা অভিযানে গিয়ে সরাসরি মাদক পাইনি। তারপরও দোকান দুটি বন্ধ করে দিয়েছি।’

আরও পড়ুনঃ  নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

একই ভবনের অন্য দুটি দোকান বন্ধ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করছি, সেখানে এ ধরনের পরিস্থিতি তৈরি হবে না। যদি হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘এখানে শুধু আমার অফিস নয়, এসপি অফিসও কত কাছে! এখানেই যদি মাদকের কারবার করতে পারে, তাহলে আর কী বলব! এখন যেহেতু প্রশ্ন উঠেছে, ওটা ভেঙে দেওয়া হলো। এখন আমরা এ ব্যাপারে জিরো টলারেন্সে আছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।