নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী জেলা আ.লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নভেম্বর ১১, ২০২৫ ২:৫৬ 👁️ ৩৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর সিটিহাট এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী। তিনি বলেন, ‘রাতে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসের সামনের সড়কে দুর্বৃত্তরা পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।’

আরও পড়ুনঃ  পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

ওসি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতারাও ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা এ ব্যাপারে মামলা করতে চেয়েছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মামলা দায়ের করা হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি মাছুমা মুস্তারী।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।