নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে-উপাচার্য

ডিসেম্বর ২, ২০২৫ ৬:২৩ 👁️ ৬৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) লাইব্রেরি উন্নয়ন কমিটির ২৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিতহয়।

আরও পড়ুনঃ  জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকার মন্ত্রীর

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

লাইব্রেরিকে একটি জ্ঞানকেন্দ্র হিসেবে আরও কার্যকর করার গুরুত্ব তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের হৃদস্পন্দন- লাইব্রেরি। রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য প্রযুক্তিনির্ভর, জ্ঞানসমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
লাইব্রেরির সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন উপাচার্য। তিনি লাইব্রেরিকে আধুনিকায়ন করার জন্য লাইব্রেরি অটোমেশন প্রক্রিয়াকে আরও সহজিকরণ করাসহ কোহা সফটওয়্যার (কঙঐঅ ঝড়ভঃধিৎব) আপডেট করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  সব লোভনীয় সুযোগ ছেড়ে প্রাথমিকে বুয়েট গ্র্যাজুয়েট নায়লা : নেত্রকোণায় ছড়াচ্ছেন সততা ও শিক্ষার আলো

রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরির ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ও কমিটির সদস্য সচিব মো. মাহবুবুল আলম এরসঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মো. মহিবুল ইসলাম, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল ওয়াকিল এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মতিন।

আরও পড়ুনঃ  নগরীতে শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা নিয়ে প্যানেল আলোচনা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।