নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ গ্রেপ্তার

নভেম্বর ১৯, ২০২৬ ১০:০৬ 👁️ ৪০ views
Link Copied!

অনলাইন ডেস্ক :সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আটকের পর তাকে থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টায় রাজধানীর উত্তরার ৩ নম্বার সেক্টরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।

এর কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীর তুরাগের ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এদিকে, রাজধানীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মাধ্যমে নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।