নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

স্বপ্নে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সিমলা!

নভেম্বর ২৪, ২০২৩ ৬:৪৬ 👁️ ৭৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সিমলা। অনেকদিন ধরে দূরে রয়েছেন চলচ্চিত্র অঙ্গন থেকে। তবে হঠাৎ করেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে আলোচনায় এসেছেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

সিমলা মনোনয়ন ফরম কিনে নিজের মতামতও ব্যক্ত করেছেন। এই নায়িকা বলেন, ‘আমি জানি যদিও কথাটা হাস্যকর হবে। তারপরেও বলি, স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে। কিছুদিন আগের কথা আমি স্বপ্নে প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।’

আরও পড়ুনঃ  রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

ঝিনাদহ-১ আসন থেকে নির্বাচন করতে চান সিমলা। ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন এ নায়িকা। সিনেমাতে সিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম অভিনেত্রী যিনি তার প্রথম সিনেমায় শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

আরও পড়ুনঃ  ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

২০০৯ সালে তিনি সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত গঙ্গাযাত্রা সিনেমায় ফেরদৌস আহমেদ ও সাদিকা পারভিন পপির সাথে পার্শ্বচরিত্রে অভিনয় করেন।

এ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য বাচসাস পুরস্কার লাভ করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হচ্ছে ‘রূপগাওয়াল’,‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। ২০১৩ সালের জুনে তিনি কলকাতার ‘সমাধি’ সিনেমায় গোবিন্দের বিপরীতে অভিনয় করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।