নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

১০ ডিসেম্বর সতর্ক থাকবে আ.লীগ : লিটন

ডিসেম্বর ৫, ২০২২ ৭:০০ 👁️ ৭৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা ও আশপাশের জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা ওইদিন সতর্ক থাকবে। বিএনপি কোন বিশৃঙ্খলা করলে তা রুখে দেওয়া দেবে আওয়ামী লীগ।

আরও পড়ুনঃ  বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে নতুন কমিটি ঘোষণার পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ১০ ডিসেম্বরের প্রোগ্রাম নিয়ে বিএনপি কেন নয়া পল্টন নিয়ে জেদ করছে, সেটির পেছনে অনেক রহস্য থাকতে পারে। সরকার প্রথম থেকে তাদের সোহরাওয়ার্দী উদ্যান দিতে চেয়েছিল। আমরা জানি সোহরাওয়ার্দী উদ্যানে তাদের আপত্তির কারণ হলো, সোহরাওয়ার্দী উদ্যানকে তারা স্বাধীনতার পক্ষের জায়গা মনে করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণ-এসব বিষয় বিএনপির জন্য মেনে নেওয়া কষ্টকর। ফলে সেটি তারা মানতে চায়নি। আর অতোবড় মাঠে অতো লোক সমাগম করাও তাদের জন্য কঠিন ব্যাপার। বিএনপি এখন সুর নরম সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগ নদীর তীর ব্যতিত অন্য স্থান নিয়েও ভাবার কথা বলছে। এটি নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের নেতৃত্ব নির্বাচন নিয়ে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আমরা গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে নতুন নেতৃত্ব নির্বাচিত করেছি। আগ্রহীদের নাম প্রস্তুাব চাওয়া হয়েছিল। যে নামগুলো এসেছিল, তা চুলচেরা বিশ্লেষণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কৃষক লীগের নেতারা অত্যন্ত ভালো সংগঠক, তারা দীর্ঘদিন সেটা প্রমাণ দিয়ে এসেছেন। এখানে কৃষক লীগ আরো বড় হবে, আরো দৃঢ়ভাবে কাজ করবে বলে বিশ^াস করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কৃষক লীগের অনেক কাজ করার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের নতুন কমিটিতে এ্যাড. আব্দুস সামাদ বকুল সভাপতি ও আল কামাল ইব্রাহিম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন সম্মেলনের প্রধান বক্তা বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, এমপি এবং বিশেষ অতিথি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ তারিন।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ হাবিবুর রহমান মোল্লা, দপ্তর রেজাউল করিম রেজা, কৃষিপণ্য বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন, সদস্য রবিউল ইসলাম বাবু ও সদস্য আবুল খায়ের নাঈম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।