নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

২০ টাকা বস্তার দাম চাওয়ায় রাজশাহী চিনিকলে লঙ্কাকাণ্ড

জানুয়ারি ২৭, ২০২৫ ৯:৪২ 👁️ ৪৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রেশনের চিনি নেয়াকে কেন্দ্র করে রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা ৮টি কক্ষে হামলা চালিয়ে ৯টি কম্পিউটার ও পিন্টারসহ চেয়ার টেবিল ভাংচুর করে। দূর্বৃত্তদের মারপিটে আহত হয়েছেন ২ জন। সোমবার দুপুরে এ ঘটনার সময় চিনি বিক্রির ৯৪ হাজার টাকা লুটের ঘটনাও ঘটে।

আরও পড়ুনঃ  নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

রাজশাহী রেশন করনিক শাহীনুর রহমান জানান, বারটার দিকে চিনিকলের মৌসুমী কর্মচারী ট্রাক্টর ড্রাইভার রফিকুল ইসলাম রেশনের এক মন চিনি নিতে আসেন। এসময় তার নিকট চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরো ২০ টাকা চাইলে এনিয়ে তর্ক বিতর্ক হয়। এর জেরে রফিকুল ফোন করে তার নিজ এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

কিছুক্ষণ পর ১০ থেকে ১২ জনের একদল এসে চিনিকলে রেশন বিভাগে হামলা করে। এসময় রেশম করনিক শাহীনুর, ওজনদার মারফুল ইসলাম দুলালকে মারপিট করে। একপর্যায়ে শাহিনুর পালিয়ে গেলেও দুলালকে রক্তাক্ত করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুনঃ  অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

কাটাখালী থানার ওসি আব্দুল মতিন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এখনো কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের সাথে কথা বলে তারা আইনগত ব্যবস্থা নিবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।