নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অগ্নিনির্বাপণ মহড়া সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক

অক্টোবর ২৪, ২০২৩ ৯:৪৫ 👁️ ৮৪ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে ঢাকার প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ এবং জরুরি অবস্থায় দ্রুত ভবন ত্যাগের মহড়া সম্পন্ন করে ব্র্যাক ব্যাংক।

আরও পড়ুনঃ  পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

১৮ অক্টোবর ২০২৩ এই আয়োজনে সহযোগিতায় ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ। ব্যাংকের ১,২০০ কর্মকর্তা এ মহড়ায় অংশ নেন। মহড়ার অংশ হিসেবে আটকে পড়া কর্মকর্তাদের উদ্ধার ও সেবা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

ফায়ার বিভাগের, কর্মকর্তারা ব্যাংকের কর্মকর্তাদেরকে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার, প্রাথমিক চিকিৎসা এবং আগুন নিয়ন্ত্রণ ও সুরক্ষার উত্তম পদ্ধতি সম্পর্কে অবগত করে।

এ কার্যক্রমের বিষয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব জেনারেল সার্ভিসেস, ব্রিগেডিয়ার জেনারেল আমিন আকবর (অব.) বলেন, “ব্র্যাক ব্যাংকে আমাদের কর্মকর্তাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়গুলো সব সময়ই অগ্রাধিকার পায়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

একটি অনুগত এবং মূল্যবোধ-ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসাবে, ব্র্যাক ব্যাংক অগ্নি নিরাপত্তা এবং অন্যান্য জরুরী পরিস্থিতি সম্পর্কিত সমস্ত নিয়ন্ত্রক এবং সুরক্ষা বিধান মেনে চলে। এই ধরনের মহড়া জীবন বাঁচাতে সাহায্য করবে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা নিয়মিত সারাদেশ জুড়ে আমাদের সকল কার্যালয়ে ফায়ার ড্রিল পরিচালনা করে থাকি।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।