স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) অচল হয়ে আছে প্রায় ৩৩ বছর ধরে। রাকসু অচল থাকলেও সচল রয়েছে এর ফি। নিয়মিত এই খাতে শিক্ষার্থীদের থেকে চাঁদা আদায় করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে গণতান্ত্রিক পন্থায় অধিকার আদায়সহ শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন কার্যক্রম থমকে আছে। রাকসু সচল না থাকায় শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে কথা বলারও কেউ নেই। আবার ছাত্র সংসদ না থাকায় বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় পর্যায়ের নেতৃত্বও গড়ে উঠছে না বলে অভিমত শিক্ষক ও ছাত্র সংগঠনগুলোর নেতাদের। সংশ্লিষ্ট সূত্র বলছে, নির্বাচন না হলেও একজন শিক্ষার্থীর কাছ থেকে প্রতি বছর ছাত্র সংসদ ফি বাবদ নেওয়া হচ্ছে ১৫ টাকা। আবাসিক হোক কিংবা অনাবাসিক, তাকে বাধ্যতামূলক ৩০ টাকা হারে দিতে হচ্ছে হল সংসদ ফি। প্রায় তিন যুগ ধরে রাকসু অচল থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে...
Developed by BDITHOST