নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অজিদের অবিশ্বাস্য জয়, সেমিফাইনালে যেতে যে জটিল সমীকরণে পাকিস্তান

নভেম্বর ৮, ২০২৩ ১১:৪৩ 👁️ ৭২ views
Link Copied!

অনলাইন ডেস্ক: বিশ্বকাপে গ্রুপ পর্বের আর মাত্র কয়েকটি ম্যাচ বাকি। ইতোমধ্যে তিন দল নিজেদের জায়গা চূড়ান্ত করেছে সেমিফাইনালে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে জয়ের ফলে তৃতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছেন অজিরা। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চলমান ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত আট ম্যাচ খেলেছে পাকিস্তান। যেখানে চার জয়ের বিপরীতে তাদের রয়েছে চার পরাজয়। ০.০৩৬ নেট রান রেট এবং ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছেন বাবর-রিজওয়ানরা। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন তারা। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে সেই ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

সেমিফাইনালে উঠতে হলে সর্বপ্রথম ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় পেতে হবে পাকিস্তানকে। একই সঙ্গে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকেও হারতে হবে তাদের ম্যাচে। কিউইরা লড়বে শ্রীলংকার বিপক্ষে আর আফগানদের প্রতিপক্ষ প্রোটিয়ারা।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

নিউজিল্যান্ড যদি শ্রীলংকার বিপক্ষে ন্যূনতম ১ রানের জয় পায়, সে ক্ষেত্রে ইংল্যান্ডকে ১৩০ রানে হারাতে হবে পাকিস্তান। আর যদি নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এবং অল্প ব্যবধানে আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায় তা হলে নেট রান রেটের হিসাবে সেমিফাইনালে যেতে পারবে পাকিস্তান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।