অনলাইন ডেস্ক: মা-বাবা হতে যাচ্ছেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সবকিছু ঠিক থাকলে এটি হবে তাদের প্রথম সন্তান। দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্র দ্য উইককে বলেন— ‘দীপিকা পাড়ুকোন এখন সেকেন্ড ট্রাইমেস্টার’র (১৪-২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা) পার করছেন।’ দ্য উইককের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিল ৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডেসের আসর। এতে সব্যসাচি মুখার্জির ডিজাইন করা শাড়ি পরে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এ মঞ্চে শাড়ি দিয়ে বারবার পেট আড়াল করার চেষ্টা করেছেন তিনি। এরপর দীপিকার মা হতে যাওয়ার গুঞ্জন আরো জোরালো হয়েছে। দীপিকার মা হতে যাওয়ার খবর নিয়ে নানা আলোচনা চললেও মুখে কুলুপ এঁটেছেন দীপিকা-রণবীর সিং।তবে চলতি বছরে ‘ভোগ সিঙ্গাপুর’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বলেন দীপিকা। এতে...
Developed by BDITHOST