নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন বিশ্বজুড়ে সমাদৃত। যাত্রী সাধারণের চাহিদার তালিকায় রেলওয়ে এক নম্বরে রয়েছে। এদেশেও রেল ভ্রমণ যাত্রীদের কাছে সর্বাধিক জনপ্রিয়। সড়কে যানজট, নৌপথে সময়ের অপচয়, কাঙ্ক্ষিত গন্তব্যে নৌপথের অভাব এবং আকাশপথে যাত্রী ও পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ। অন্যদিকে দেশের ৪৮ জেলায় বিস্তৃত রেল নেটওয়ার্ক, দ্রুত সময়ে যাত্রী ও পণ্য পরিবহণ সর্বোপরি সবচেয়ে কম খরচের কারণে ট্রেন দেশের যাত্রীদের চাহিদার এক নম্বর গণপরিবহন। বর্তমান বাংলাদেশ অধ্যুষিত ভূখণ্ডে ট্রেন যোগাযোগ চালু হয়েছিল ব্রিটিশ শাসনামলে। চালুর পর থেকে অদ্যাবধি এর জনপ্রিয়তা ও চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বৃদ্ধি পেয়েছে রেল লাইনের বিস্তৃতি এবং যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা। বর্তমানে সারাদেশে সচল রেলরুটের দৈর্ঘ্য ৩৪৯৩.৫৪ কিলোমিটার। এছাড়া আরও ৬১.৬০ কিলোমিটার মিটারগেজ রেল লাইন অব্যবহৃত অবস্থায় রয়েছে। দেশে ১৫৬টি মিটারগেজ...
Developed by BDITHOST