নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অপমানে রোনালদিনহোর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের

অক্টোবর ১৮, ২০২৩ ১১:৩৭ 👁️ ১২৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ‘আপনারা যারা সাংবাদিক আছেন, তারা পেছনে গিয়ে দাঁড়ান। আপনাদের জন্য কোনো আসন রাখা হয়নি।’

আরও পড়ুনঃ  গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

হোটেল রেডিসনের বলরুমে একবার নয়, তিনবার একই ঘোষণা দিলেন উপস্থাপিকা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর ঢাকায় আসার অনুষ্ঠানে সংবাদ কর্মীরা তাতে হলেন বিব্রত, বিরক্ত। শেষে অপমানিত বোধ করে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়ে হোটেলের বাইরে অবস্থান নেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকেরা।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

রোনালদিনহোকে বাংলাদেশে আনার মূল উদ্যোক্তা ক্রিয়েশন ওয়ার্ল্ড ও অফ ট্র‍্যাক নামের দুই প্রতিষ্ঠান। সাংবাদিক সংখ্যা সীমিত দাবি করে হোটেলের বলরুমে সংবাদকর্মীদের শুরুতে অনুষ্ঠান প্রবেশে বাধা দেওয়া হয়। শেষ পর্যন্ত বাধা বিপত্তি পেরিয়েই ভেতরে প্রবেশ করেন সাংবাদিকেরা।

আরও পড়ুনঃ  দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

অনুষ্ঠানেও বারবার মাইকে সাংবাদিকদের আসন ছেড়ে দেওয়ার মাইকিং করা হয়। উপস্থাপিকার এই ঘোষণায় অপমানিত বোধ করে হোটেল ছেড়ে বের হয়ে আসেন সংবাদকর্মীরা।

বয়কটের সময় উঠে এসেছে পুনেতে লিটন দাসের ঘটনাও। পুনেতে হোটেল লবি থেকে নিরাপত্তাকর্মী দিয়ে বাংলাদেশি সাংবাদিকদের বের করে দেন লিটন। তাতেই তেতে ছিলেন সংবাদকর্মীরা। পুনের ঘটনার ঢেউ আজ আঁচড়ে পড়ল হোটেল রেডিসনেও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।