নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর: আইজিপি

অক্টোবর ১১, ২০২৪ ১০:১৬ 👁️ ৩৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, এবারের দুর্গাপূজা অনেক চ্যালেঞ্জিং ছিল। অনেকেই দুর্গাপূজাকে ঘিরে শঙ্কা প্রকাশ করেছেন। আমরা পূজা শুরুর আগেই আপনাদের আশ্বস্ত করেছি; শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপিত হবে। এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপিত হচ্ছে।

আরও পড়ুনঃ  রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

আজ শুক্রবার রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। মুষ্টিমেয় কিছু অপরাধী ছাড়া বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। আমরা শান্তিপ্রিয় মানুষের পাশে রয়েছি। যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

আরও পড়ুনঃ  চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যার প্রতিটি ঘটনায় আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এখন পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১১টি মামলা ও ২৪টি জিডি হয়েছে। এসব ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

আইজিপির সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাইনুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং বনানী পূজামণ্ডপ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আইজিপি বসুন্ধরা এবং উত্তরায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।-আজকের পত্রিকা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।