নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৩৫ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

জানুয়ারি ১১, ২০২৪ ৬:২৩ 👁️ ৫৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক: জেলার পশ্চিম মুক্তারপুরের দু’টি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে ৩৫ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধারে মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের বাঁধা কেটেছে। সকালে সরকারি জমিতে অবৈধ স্থাপনা ভেক্যু দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমূল হুদা জানান, প্লাস্টিক কনসার্ন প্রা. লিমিটেড এবং পিডিলাইট স্পেশালিটি ক্যামিকেল সলিমিটেড নামের প্রতিষ্ঠান দু’টি সরকারি খাস জমিতে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে দখল করে রাখে। গুরুত্বপূর্ণ ঢাকা-মুক্তারপুর-মুন্সীগঞ্জ সড়কের পাশের প্রয়োজনীয় জমির অধিগ্রহণের পর উন্নয়ন কাজও পুরোদমে শুরু হয়েছে। কিন্তু নোটিশ দেয়ার পরও প্রতিষ্ঠান দু’টি সরকারি সম্পত্তি খালি না করে নানাভাবে সময় ক্ষেপন করে। সর্বোচ্চ আদালতের আদেশ ও সরকারের অনুকুলে। তাই বিধিমোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান; রোপণ সাড়ে ৭০০ গাছ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার উদ্ধার হওয়া ৭০ শতাংশ জমির মূল্য ৩৫ কোটি টাকা।

তিনি বলেন- সরকারি জমিটি উদ্ধারে ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে চলমান মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের বাঁধা কেটেছে।

আরও পড়ুনঃ  বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।