নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অভিনেত্রী হিনাকে কটাক্ষ

জানুয়ারি ২২, ২০২৫ ১০:১১ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অভিনেত্রী হিনা খান ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। মারণ রোগে আক্রান্ত হলেও, আশাবাদী তিনি। অভিনেত্রী সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সব আপডেট দিয়ে থাকেন। নিজের মনের কথা, মারণ রোগের যন্ত্রণা, সকলের সঙ্গে ভাগ করে নেওয়ায় তার প্রশংসাও করেন ভক্তরা।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

অনেকেরই মনে এভাবে মানুষকে সতর্ক করা, আত্মবিশ্বাস দিতেই বা কতজন পারেন। তবে সকলেই যে তার মনের কথা খুব ভালোভাবে গ্রহণ করেন, তা নয়। যে কারণে অভিনেত্রী রোজলিন খানের একটি মন্তব্য ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। রোজলিন দাবি করেছেন, সংবাদের শিরোনাম হয়ে থাকার জন্যই এমনটা করেন হিনা।

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

এক সাক্ষাৎকারে রোজলিন বলেন, স্টেজ থ্রি ক্যান্সারের ক্ষেত্রে প্রথমে অস্ত্রোপচার হয়। তারপর কেমোথেরাপি, এবং সবশেষে রেডিয়েশন চলে। ক্যান্সারের বিষয়ে তিনি রীতিমতো পড়াশোনা করেছেন বলেও জানান।

তার কথায়, ‘যখন হিনা বলেন, ১৫ ঘণ্টা ধরে অপারেশন চলেছে। আমি খুব অবাক হয়েছিলাম। শুধু তাই নয়, হাসতে হাসতে অভিনেত্রী বেরিয়ে আসেন অপারেশন রুম থেকে। আমার অভিজ্ঞতা অনুযায়ী এটুকু বলতে পারি, তিন দিন সে ভাবে জ্ঞান ছিল না। আমার মনে হয় হিনা খবরে থাকার জন্য এই কথাগুলো বলেছেন।’

আরও পড়ুনঃ  অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

একইসঙ্গে রোজলিন প্রশ্ন তোলেন, ‘হিনা যখন এতটাই সব বিষয় নিয়ে কথা বলছেন, তাহলে কেন কেমোথেরাপির পর তার ন্যাড়া মাথা দেখালেন না? তাহলে কি চুল পড়েনি অভিনেত্রীর? ক্যান্সারের এই চিকিৎসা তার বাস্তবকে আড়াল করার চেষ্টা এবং হিনার এ বিষয়ে অবশ্যই খোলামেলা কথা বলা উচিত।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।