নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অভিনেত্রী হিসেবে ‘স্ত্রীর সাফল্যে গর্বিত অক্ষয় কুমার’

জানুয়ারি ১৭, ২০২৪ ৮:৪০ 👁️ ৭০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে সাফল্যের পর এবার মুকুটে আরও একটি পলক যুক্ত করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না। ৫০ বছর বয়সে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে নিজের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন তিনি।

আরও পড়ুনঃ  স্পর্শিয়া এবার ‘লালপরী’

ফিকশন রাইটিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন টুইঙ্কেল খান্না। স্ত্রীর এমন সাফল্যে গর্বিত স্বামী অক্ষয় কুমার। অভিনেত্রীর সমাবর্তন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার।

অনুষ্ঠানের ফাঁকে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে অক্ষয় লিখেছেন, ‘দুই বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে ফের পড়াশোনা শুরু করতে চাও, আমি বুঝতে পারিনি ঠিক কী বলছ!

আরও পড়ুনঃ  প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

কিন্তু যেদিন দেখলাম তুমি কতটা পরিশ্রম করছ, ছাত্রজীবনে ফিরে গিয়েও সংসার, ক্যারিয়ার, আমাকে এবং সন্তানদের খেয়াল রাখছ- বুঝলাম আমি একজন সুপারওম্যানকে বিয়ে করেছি।’

তিনি বলেন, ‘আজ তোমার গ্র্যাজুয়েশন, আমিও ভাবছি যদি আরেকটু পড়াশোনা করতাম তা হলে হয়তো সেই শব্দগুলো খুঁজে বার করতে পারতাম, যা বুঝিয়ে দিত তোমাকে নিয়ে আমি ঠিক কতটা গর্বিত, টিনা। অভিনন্দন, আমার ভালোবাসা।’

এদিকে সমাবর্তনের দিন মঞ্চে উঠে প্রশংসাপত্র হাতে নেওয়ার ভিডিও পোস্ট করেন টুইঙ্কেল। তাতে লেখা— ‘অবশেষে আমার গ্র্যাজুয়েশন ডে।

আরও পড়ুনঃ  বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

গোল্ডস্মিথসে প্রথম দিনের কথা ভাবলে মনে হয় এই তো গতকালের কথা, আবার কখনো ভাবি; না জানি কোন জনমের ঘটনা! রৌদ্রোজ্জ্বল একটা দিন, সুন্দর একটা শাড়ি, পাশে পরিবার… এই দিনটা যেমনটা ভেবেছিলাম তার চেয়েও বেশি পারফেক্ট।’

ক্যারিয়ারে বারসাত, বাদশা, ইন্টারন্যাশন্যাল খিলাড়ি থেকে মেলার মতো ছবিতে অভিনয় করেছেন টুইঙ্কেল খান্না। শোনা যায়, ‘মেলা’ ছবি ফ্লপ হওয়ার পর শর্তে হেরে অক্ষয় কুমারকে বিয়ে করেন এই অভিনেত্রী। এরপরই ইতি টানেন ক্যারিয়ারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।