নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

মার্চ ১৩, ২০২৬ ৫:০৫ 👁️ ৪৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে যান।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

আজ শুক্রবার তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় প্রধানমন্ত্রী কিছুক্ষণ তাঁর শয্যাপাশে অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

মির্জা আব্বাসের চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়ে সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।