নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও হারল পাকিস্তান

নভেম্বর ৪, ২০২৪ ৭:৫৫ 👁️ ২৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মাঠে এবং মাঠের বাইরের নানা কাণ্ডে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেটের। নানা বিতর্ক আর বাজে ফর্ম সঙ্গী করে অস্ট্রেলিয়া সফরে এসেছে তারা। অজিদের বিপক্ষে সিরিজেও শুরুটা হলো হার দিয়ে। তবে হারের আগে স্বাগতিকদের চোখে চোখ রেখেই লড়াই করেছে পাকিস্তান।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মেলবোর্নে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০৩ রান করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ৩৩ ওভার ৩ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ২৮ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। তবে এরপর ৮৫ রানের জুটি গড়েন স্মিথ এবং ইংলিস। তাতে মনে হচ্ছিলো সহজেই ম্যাচ জিতে যাবে অস্ট্রেলিয়া।

কিন্তু ১৭তম ওভারে ৪৪ রান করা স্মিথ ফিরলে আবারও ম্যাচে ফেরে পাকিস্তান। ২০ তম ওভারে আফ্রিদির শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ আউট হয়ে বিদায় নেন ইংলিস। হাফ সেঞ্চুরি বঞ্চিত হন তিনিও। ৪২ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৯ রান করে বিদায় নেন তিনি।

এরপর ২১তম ওভারে জোড়া আঘাত হানেন হারিস রউফ। ১৩ বলে ১৬ রান করা মার্নাস ল্যাবুশেনকে ফেরানোর পরের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে শূন্য রানে ফেরান হারিস। সুবিধা করতে পারেননি অ্যারন হার্ডিও। তিনি ১৯ বলে ১০ রানে ফিরে গেলে চাপে পড়ে অজিরা।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সেখান থেকে প্যাট কামিন্সের বীরত্বে ম্যাচ জিতেছে স্বাগতিকরা। কামিন্সের ব্যাটে আসে ৩১ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস। মাঝে শন অ্যাবট ১৯ বলে ১৩ রান করে ফিরে যান।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে টেনেটুনে ২০০ পার করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। তিনি করেছেন ৪৪ রান। আর নয় নম্বরে নেমে ৩৯ বলে ৪০ রান করেন নাসিম। তাছাড়া ৩৭ রান এসেছে বাবর আজমের ব্যাট থেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।