নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আইনশৃঙ্খলা বাহিনীকে ‘যুদ্ধ পরিস্থিতির’ মতো সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১১:৫৩ 👁️ ৩০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : চলতি বছর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুনঃ  বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণি এবং পুলিশ, বিজিবি, র‍্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানরা ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া উচিত হবে না।

যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলায় নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জামের সর্বাধিক ব্যবহার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের একটি কমান্ড সেন্টার বা সদরদপ্তর স্থাপন করতে হবে, যেটি পুলিশ ও সব নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় করবে। তিনি আরও বলেন, নতুন কমান্ড স্ট্রাকচার দেশের সব সংস্থা, থানা ও সব আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে দক্ষতার সঙ্গে ও নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করবে।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা উসকে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। সবার উচিত এসব বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে লড়াই করা।

এছাড়া প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষা, ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘুদের ওপর যেকোনো হামলা প্রতিহতে বিশেষ ব্যবস্থা নেওয়া ও আসন্ন রমজান মাসে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।