নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার

অক্টোবর ৪, ২০২৬ ৯:৫১ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩ তম আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ (রবিবার) দুপুর ০২:৩০ ঘটিকায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।

আরও পড়ুনঃ  ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

স্পীকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এমপি; সরওয়ার জামাল নিজাম, এমপি; এ, ই, সুলতান মাহমুদ বাবু, এমপি; মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি; এস কে আজিজুল বারী, এমপি; হুমাম কাদের চৌধুরী, এমপি; মীর আহমাদ বিন কাসেম, এমপি; সানসিলা জেবরিন, এমপি এবং রোকেয়া বেগম, এমপি।

আরও পড়ুনঃ  সুস্থ থাকতে জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি আগামী ০৫-০৯ অক্টোবর তাঞ্জানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আগামী ৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউ-এর গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে।

আরও পড়ুনঃ  শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

উল্লেখ্য, আইপিইউ সম্মেলন শেষে আগামী ১১ অক্টোবর স্পীকার দেশে ফিরে আসবেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।