নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আইপিএলের টাইটেল স্পন্সর ‘টাটা’

জানুয়ারি ২০, ২০২৪ ৮:৩৫ 👁️ ৮৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ২০২২ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো টাইটেল স্পন্সর হয়েছিল টাটা। প্রতি মৌসুমে ৩৬৫ কোটি রুপি করে দেওয়ার চুক্তি করেছিল তারা।

আরও পড়ুনঃ  মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

দুই বছর এই চুক্তি সম্পন্ন করার পর এবার নতুন করে তাদের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়াল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এবার আগামী পাঁচ বছরের জন্য আইপিএলে টাইটেল স্পন্সরশিপ নিয়েছে টাটা। তার জন্য মোট খরচ হচ্ছে ২ হাজার ৫০০ কোটি রুপি। অর্থাৎ প্রতি মৌসুমের জন্য বিসিসিআইকে ৫০০ কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ।

আইপিএলের ইতিহাসে টাইটেল স্পন্সরশিপ বিক্রির রেকর্ড এটি। আইপিএলের চেয়ারম্যান অরুণ সিং ধুমাল বলেন, ‘আগামী ২০২৪-২৮ সাল পর্যন্ত টাইটেল স্পন্সর হিসেবে টাটা গ্রুপকে পাওয়া আইপিএলের পথচলায় উল্লেখযোগ্য মাইলফলক।

টাটা গ্রুপের সঙ্গে দুই হাজার ৫০০ কোটি রুপির রেকর্ড চুক্তি ক্রীড়া জগতে আইপিএলের বিশাল মূল্য এবং জনপ্রিয়তার একটি প্রমাণ।’

আরও পড়ুনঃ  ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দুই হাজার ১৯৯ কোটি রুপিতে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ভিভোর সঙ্গে চুক্তি করেছিল বিসিসিআই।

কিন্তু ২০২০ সালের জুনে তাদের সঙ্গে সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করে ভারতীয় বোর্ড। ভারত ও চীনের মধ্যে রাজনৈতিক উত্তেজনাকে এর জন্য দায়ী করা হয়।

২০২০ মৌসুমের জন্য ড্রিম ইলেভেনকে টাইটেল স্পন্সর করে আইপিএল। পরের মৌসুমের জন্য অবশ্য আবার ফিরে আসে ভিভো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।