নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আওয়ামী লীগ নেতা আহসানুল হক পিন্টুর মৃত্যুতে রাসিক মেয়রের শোক

ফেব্রুয়ারি ২, ২০২৪ ১২:২৭ 👁️ ৯২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক পিন্টু এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

শোক বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ  হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক পিন্টু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর জানাযার নামাজ আজ বাদ মাগরিব টিকাপাড়া ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে। বিকাল ৪টা ৩০ মিনিটে কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মরহুম আহ্সানুল হক পিন্টু এঁর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।