নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সেপ্টেম্বর ২২, ২০২৬ ৮:১২ 👁️ ১১ views
Link Copied!

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার : জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কথিত পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, আক্কেলপুর উপজেলার বিভিন্ন এলাকায় পাচারকারী চক্রের কাছে কষ্টিপাথরের মূর্তি মজুত রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করা হয়। ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল ও এসআরবির সমন্বয়ে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক, প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

অভিযানের প্রথম পর্যায়ে আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে শ্রী মুকুল চন্দ্র মন্ডল ও মো. কামাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কথিত কষ্টিপাথর পাচারকারী মো. হামিদুর রহমান ও মো. জাকির হোসেনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা কষ্টিপাথর পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান; রোপণ সাড়ে ৭০০ গাছ

আটক ব্যক্তিরা হলেন—আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মো. মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মন্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মন্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৬০)।

অভিযানে উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। বিজিবির হিসাবে এর আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা। উদ্ধার করা মূর্তিসহ আটক চারজনকে আক্কেলপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।