নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো রাজশাহীর ইজতেমা

ডিসেম্বর ১৪, ২০২৫ ৮:০৮ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী ইজতেমা শেষ হলো আখেরি মোনাজাতের মাধ্যমে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই পুরো মাঠ আর আশপাশের এলাকা ভরে গেছে হাজারও ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায়। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ চোখ মুছছেন নীরবে, সবাই অপেক্ষায় আল্লাহর দরবারে মনের কথা পেশ করার মুহূর্তটির।

আরও পড়ুনঃ  বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

এরআগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ ইজতেমা শুরু হয়। রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের হরিয়ানা প্রদেশ থেকে আগত হযরত মাওলানা ওমর মেয়াতী।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

মুসল্লীর শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে তিনদিন খোলা আকাশের নিচে তাবুর তলে ইবাদাত বন্দিগির মধ্যে দিয়ে সময় কাটান। আখেরি মোনাজাতের দিন ভোর থেকেই দলে দলে মানুষ ছুটে ইজতেমা মাঠে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মানুষের ঢল, সবাই একই গন্তব্যে, একই আকাঙ্ক্ষায়: আল্লাহর সন্তুষ্টি অর্জন।

প্রত্যাশিত আখেরি মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিরা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, রহমত, বরকত ও সমৃদ্ধি কামনা করবেন।

ইজতেমা মাঠজুড়ে এখন এক অপার্থিব পরিবেশ। হাজারো কণ্ঠে উচ্চারিত হচ্ছে ‘আমিন’ ধ্বনি, বাতাসে মিশে আছে তাওবা, কান্না আর মোনাজাতের সুর।

আরও পড়ুনঃ  দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ইজতেমায় অংশ নেওয়া মহাসিন সরকার নামের একজন মুসল্লি বলেন, এই মোনাজাতের সময় মনে হয় আল্লাহ একেবারে কাছে—সব কষ্ট, দুঃখ ভুলে যাই। শুধু চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন।

ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করছেন। সুষ্ঠু পরিবেশে ধর্মীয় এ মহাসম্মেলন শেষ হওয়ার পথে, আর মুসল্লিদের হৃদয়ে রেখে যাচ্ছে গভীর আধ্যাত্মিক স্পর্শ। এরপর মুসল্লীরা বিভিন্ন যানবাহনে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।