নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আগামীতে কারা কর্মকর্তাদেরও বিচার হবে: মিনু

ডিসেম্বর ৩০, ২০২৩ ৮:৪৮ 👁️ ৮৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: দেশের কারাগারগুলোতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘কারাগারগুলোতে পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। যারা এই কারা কর্তৃপক্ষের ঊর্দ্ধতন ব্যক্তি আছেন, তাদের নাম থাকবে। “জনগণের সরকার” আসলে এই হত্যাকাণ্ডের বিচার হবে।’

আরও পড়ুনঃ  দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

সরকারকে অসহযোগিতা করার আহ্বানে শনিবার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মিনু বলেন, ‘গত ৫ দিন আগে আমাদের এক যুবদল নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গতরাতে জামায়াতে ইসলামীর দামকুড়া থানার আমিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

দে সমস্ত জেলখানাগুলোতে মানবিক বিপর্যয়। থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, পানি নাই, বাথরুম করার ব্যবস্থা নাই, খাদ্য খুবই নিম্নমানের এবং নির্মম নির্যাতন।’

তিনি বলেন, ‘দেশের মানুষ আসন্ন নির্বাচন বর্জন করবে। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করবে না। বিএনপি যে নির্বাচনে নাই, বাংলাদেশের মানুষ সে নির্বাচনে নাই।

রাজশাহী সদরের সাবেক মেয়র ও সাবেক এমপি হিসেবে বলতে পারি, বাংলাদেশে সবচাইতে কম ভোট হবে এখানে। এখানে কোন ভোটই পড়বে না। এখন ডিসির অফিস থেকে যদি ভুয়া ভোট করে দেয় সেটা তাদের ব্যাপার। জনগণ ভোট দিতে যাবে না।’

অসহযোগ আন্দোলনের সফলতা আসছে দাবি করে মিনু বলেন, ‘গতকাল ২২ কোটি হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে নিয়েছে। আমরা আমাদের যা টাকা আছে তা তুলে নিয়ে সরকারকে অসহযোগিতা করছি।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

তার প্রমাণ ব্যাংকগুলোতে টাকা নাই। সরকারের শেষ সুযোগ ছিল জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করার। কিন্তু একজন ব্যক্তির শৈরাচারী শাসনকে দীর্ঘায়িত করার জন্য ভুয়া এবং ডামি নির্বাচন করা হচ্ছে।’

এ সময় রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম শাফিক, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার টিটু, যুবদলের রাজশাহী মহানগরের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর জিয়া পরিষদের আহ্বায়ক আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।