নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আঘাত হানার দ্বারপ্রান্তে সুপার টাইফুন, হংকংয়ে ব্যাপক আতঙ্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৪:৫৫ 👁️ ১৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : হংকং উপকূলের কাছাকাছি চলে এসেছে সুপার টাইফুন রাগাসা। বছরের সবচেয়ে শক্তিশালী এ সামুদ্রিক ঝড়ের কারণে দেশটিতে আতঙ্ক দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, টাইফুন আঘাত হানার আগে হংকংয়ের প্রায় সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে বাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে। অপরদিকে বেশিরভাগ যাত্রীবাহী বিমান চলাচল বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

দোকানপাট দুইদিন বন্ধ থাকতে পারে এমন আতঙ্ক থেকে সাধারণ মানুষ সুপার মার্কেটগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন। আতঙ্কগ্রস্ত মানুষ যা পাচ্ছেন তা কিনে নিয়ে যাচ্ছেন। এতে করে মার্কেটগুলোর জিনিসপত্রের শেলফগুলো খালি হয়ে গেছে। মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করে রেখেছেন।

আরও পড়ুনঃ  বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

অনেক মানুষ তাদের ঘরবাড়ির জানালাগুলোতে স্কচটেপ লাগিয়ে দিয়েছেন। যেন ঝড়ের আঘাতে কাঁচ ভেঙে গেলেও সেগুলো কারও কোনো ক্ষতি করতে না পারে।

সুপার টাইফুন রাগাসার বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২০ কিলোমিটার। হংকংয় অবজারভেটরি জানিয়েছে, রাগাসার ‘মারাত্মক প্রভাব পড়তে পারে গুয়াংডংয়ে’। চীনের এ প্রদেশটি হংকংয়ের বাণিজ্যিক হাবের পাশে অবস্থিত।

গতকাল সোমবার সুপার টাইফুনটি ফিলিপাইনে আছড়ে পড়ে। বুধবার মধ্যরাতে গুয়াংডংয়ের উপকূলে এটি আঘাত হানতে পারে। এখানে আঘাত হানার আগ পর্যন্ত এটি সুপার টাইফুনের শক্তি ধরে রাখবে।

গুয়াংডংয়ের স্থানীয় কর্তৃপক্ষ ৩ লাখ ৭০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা সিনহুয়া।

আরও পড়ুনঃ  নেপালে বন্যায় মৃতদের স্মরণে জাতীয় শোক পালিত

হংকং টাইফুনের সতর্কতা-৮ জারি করেছে। যা তৃতীয় সর্বোচ্চ সতর্কতা। এই সতর্কতা দিয়ে সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহণ সেবা বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। এই নির্দেশনার প্রভাব পড়েছে ৭০০টিরও বেশি ফ্লাইটে। যারমধ্যে ম্যাকাও ও তাইওয়ানও রয়েছে।

আজ মঙ্গলবার দিনের শেষ থেকে হংকংয়ের আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে শুরু করবে। হংকং অবজারভেটরি জানিয়েছে, টাইফুন সতর্কতা বৃদ্ধি করা হবে কি না সে ব্যাপারে নিতে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে আবহাওয়া পর্যবেক্ষণ করা হবে।

টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টিপাতে হংকংয়ের অনেক অঞ্চল পানিতে প্লাবিত হতে পারে।

সূত্র: রয়টার্স

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।