নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আচরণবিধি লঙ্ঘন শাহরিয়ার আলমকে শোকজ

ডিসেম্বর ৭, ২০২৩ ১১:৪৩ 👁️ ৭২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় শোকজ করা হয়েছে। গত শনিবার (২ ডিসেম্বর) রাতে নৌকার সমর্থনে ভোট প্রার্থনা করেন। এছাড়াও অন্য প্রার্থীর সমর্থদের উপর হামলা ছাত্রলীগের সাবেক এক নেতাকে ‘কুলাঙ্গার’ বলেন তিনি।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সদর সিনিয়র-সহকারি জজ মো. সেফাতুল্লাহ কারণ দর্শানোর নোটিশ পাঠান।

নোটিশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে স্বশরীরে অথবা প্রতিনিধি পাঠিয়ে ১০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার মধ্যে জবাবও দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

নির্বাচনী অনুসন্ধান কমিটির পাঠানো শোকজ নোটিশে বলো হয়েছে, শনিবার (২ ডিসেম্বর) রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘণ করে প্রতিক বরাদ্দের আগেই চারঘাটের ফরহাদ আলাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন এমপি শাহরিয়ার আলম। জনসভায় শাহরিয়ার আলম রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপির চেয়ারম্যান এবং রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের কর্মী ও সমর্থক মেরাজুল ইসলামকে জনসমক্ষে ‘কুলাঙ্গার’ বলে অপবাদ ও বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন। এছাড়াও ১৭ ডিসেম্বরের পর তাঁকে দেখে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিষয়টি বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশ হয়। এছাড়াও এসব অভিযোগে ভুক্তভোগী নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ দেন। আচরণের মাধ্যমে শাহরিয়ার আলম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(গ), বিধি ১১(ক) ও বিধি ১২ লঙ্ঘন করেছেন ।

এ বিষয় কথা বলতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের মোবাইল ফোনে কল দেওয়া হয়। তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।