নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আজ থেকে শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা

ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৪:৩৪ 👁️ ৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫, দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা, আজ (৬ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হলরুমে শুরু হচ্ছে। বাংলাদেশ মনিটরের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের মেলায় দেশ-বিদেশের ৪৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছে—জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর এবং আর্থিক প্রতিষ্ঠান। বিদেশি অংশগ্রহণকারীদের মধ্যে থাকছে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান।

এবারের ট্রাভেল মার্টের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আয়োজকরা জানিয়েছেন, মেলায় আগত দর্শনার্থীদের জন্য দেশি-বিদেশি এয়ারলাইনস আকর্ষণীয় ট্রাভেল প্যাকেজ ও বিমান টিকিটের ওপর বিশেষ মূল্যছাড় দেবে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। জনপ্রতি প্রবেশ ফি নির্ধারিত হয়েছে ৫০ টাকা। দর্শনার্থীরা প্রবেশ টিকিটের মাধ্যমে র‍্যাফল ড্রয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যেখানে আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি বিনামূল্যে বিমান টিকিট জেতার সুযোগ থাকছে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।